রাজধানীর বাইরে নতুন আবাসনকেন্দ্রগুলো একদিকে মানুষের জন্য বিকল্প বসবাসের সুযোগ তৈরি করতে পারে, অন্যদিকে দেশের নগরায়ণকেও আরও ভারসাম্যপূর্ণ করে তুলতে পারে
একসময় উন্নত আবাসনের কথা উঠলেই চলে আসতো শুধুই ঢাকার কথা। কর্মসংস্থান, শিক্ষা, চিকিৎসা ও নাগরিক নানা সুবিধার কারণে রাজধানীকেন্দ্রিক জীবনযাপন বেছে নিতে চাইতেন সবাই। তবে সময়ের সঙ্গে সেই চিত্র কিছুটা বদলাচ্ছে। ঢাকার বাইরে বিভাগীয় ও জেলা শহরগুলোতেও বাড়ছে মানুষের বসবাসের আগ্রহ।
উন্নত যোগাযোগব্যবস্থা, নতুন কর্মসংস্থানের সুযোগ, জমি ও ফ্ল্যাটের তুলনামূলক কম দাম এবং অপেক্ষাকৃত স্বস্তিদায়ক জীবনযাপনের আকাঙ্ক্ষা এ পরিবর্তনে ভূমিকা রাখছে। এছাড়া রাজধানীতে জমি ও ফ্ল্যাটের দামও অনেকের নাগালের বাইরে চলে যাচ্ছে। একই সঙ্গে যানজট, পরিবেশদূষণ, জীবনযাত্রার ব্যয় ও অতিরিক্ত জনঘনত্বও নগরজীবনে চাপ তৈরি করছে।
ফলে অনেক পরিবার, বিশেষ করে যাঁরা ঢাকার বাইরে কাজ বা ব্যবসার সুযোগ পাচ্ছেন, তাঁরা বিকল্প হিসেবে বিভাগীয় ও জেলা শহরগুলোতে বসবাসের ঠিকানা বানাচ্ছেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।