advertisement
advertisement

আখতার হুসেন: আমাদের ছড়া-দাদু


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৬:১২ অপরাহ্ণ
আখতার হুসেন: আমাদের ছড়া-দাদু

শিশুসাহিত্যিক আখতার হুসেন

advertisement

আখতার হুসেন বাংলা শিশুসাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ছড়াকার। দীর্ঘ ছয় দশকের বেশি সময় ধরে তিনি শিশু-কিশোরদের জন্য লিখেছেন। বড়দের জন্য লিখেছেন অসংখ্য লেখা, করেছেন অনুবাদ। গীতিকার হিসেবেও তিনি সুপরিচিত। ছড়া, গল্প, কবিতা, নাটক, গান, জীবনী, অনুবাদ সম্পাদনাসহ সাহিত্যের নানা ক্ষেত্রে তাঁর কাজ ছড়িয়ে আছে। প্রকাশিত বইয়ের সংখ্যা ৮০-এর বেশি।

বাংলাদেশ শিশু একাডেমি থেকে প্রকাশিত পাঁচ খণ্ডের ‘শিশু-বিশ্বকোষ’-এ সবচেয়ে বেশি ভুক্তি লেখার কৃতিত্বও তাঁর। ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।কিশোর পাঠকদের কাছে তিনি ছড়া-দাদু হিসেবে পরিচিত। কিশোর আলোর পাঠকের কাছে তিনি বহুদিনের প্রিয় লেখক। মজার ছড়া লেখার জন্য তাঁর পরিচিতি আছে শিশু-কিশোরদের মধ্যে।

‘হ্যাঁরে, খবরটা কি উড়ো, শুনতে পেলাম নিখিলপুরের চার–চারটে বুড়ো’ তাঁর লেখা এমন মজার ছড়া পড়ে কত যে শিশু হেসেছে, হিসাব নেই।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর