advertisement
advertisement

রাজস্ব খাতের রোগ, কারণ ও প্রতিকার কী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৪:৩৭ অপরাহ্ণ
রাজস্ব খাতের রোগ, কারণ ও প্রতিকার কী

মো: আবদুর রউফ, সাবেক সদস্য, এনবিআর

advertisement

যেকোনো রোগের সুচিকিৎসার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রোগের সঠিক কারণ নির্ণয়। কারণ নির্ণয়ের পর সঠিক চিকিৎসা হলে রোগ নিরাময় হয়। বাংলাদেশের রাজস্ব ব্যবস্থাপনায় বিগত সময়ে রোগের সঠিক কারণ নির্ণয় করা হয়নি। ফলে ভুল চিকিৎসা হয়েছে।ভ্যাট চালু করার পর ৩৫ বছর ধরে রাজস্ব ব্যবস্থা সংস্কারে নানা পদক্ষেপ নেওয়া হলেও শেষ ফলাফল হলো কর-জিডিপি অনুপাত সারা পৃথিবীর মধ্যে সর্বনিম্ন, ৬ দশমিক ৭ শতাংশ।

ভারতে কর-জিডিপি অনুপাত প্রায় ১২ শতাংশ, পাকিস্তানে প্রায় ১৬ শতাংশ, শ্রীলঙ্কায় প্রায় ১৭ শতাংশ এবং নেপালে প্রায় ১৯ শতাংশ। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর গড় প্রায় ১৯ শতাংশ। উন্নত দেশগুলোতে ৩০-৩৫ শতাংশের কাছাকাছি। সর্বোচ্চ কর-জিডিপি অনুপাত ডেনমার্কে ৪৫ শতাংশ।মূল সমস্যা কর ফাঁকি বাংলাদেশের রাজস্ব খাতের মূল সমস্যা হলো ব্যাপক কর ফাঁকি।

এযাবৎ এই রোগের যেসব কারণ নির্ণয় করা হয়েছে তা সঠিক ছিল না।আমদানি পর্যায়ে কর ফাঁকি হয় মূলত পণ্যের শ্রেণিবিন্যাস পরিবর্তন করে এবং মূল্য কম প্রদর্শন করে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর