advertisement
advertisement

সাতক্ষীরায় দেড় বছরে এক মাদ্রাসার ১৬ ছাত্রীর বাল্যবিবাহ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৫:৪৮ অপরাহ্ণ
সাতক্ষীরায় দেড় বছরে এক মাদ্রাসার ১৬ ছাত্রীর বাল্যবিবাহ

বাল্যবিবাহ

advertisement

সাতক্ষীরা সদর উপজেলার শাল্যে আদর্শ দাখিল মাদ্রাসার অষ্টম, নবম ও দশম শ্রেণির ১৬ জন ছাত্রীর বাল্যবিবাহ হয়েছে। গত দেড় বছরের মধ্যে এসব বিয়ে হয়েছে বলে মাদ্রাসা কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে। এরই মধ্যে তিনজন ছাত্রীর বিয়ে ভেঙে গেছে। তারা এখন বাবার বাড়ি থেকে আবার মাদ্রাসায় পড়াশোনা করছে।আজ বৃহস্পতিবার ১৬ জন ছাত্রীর অভিভাবককে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ডেকে আনা হয়।

তাঁদের মধ্যে ১৩ জন ছাত্রীও উপস্থিত ছিল।দুপুর সাড়ে ১২টার দিকে ইউএনওর কার্যালয়ের সভাকক্ষে গিয়ে দেখা যায়, ছাত্রী ও অভিভাবকেরা বসে আছেন। সাতক্ষীরা মহিলাবিষয়ক অধিদপ্তরের প্রকল্প কর্মকর্তা ফাতেমা জোহরা তাঁদের হাজিরা নিচ্ছিলেন। একই সঙ্গে ছাত্রীদের জন্মনিবন্ধন, অভিভাবকদের জাতীয় পরিচয়পত্রের অনুলিপি ও বিয়ের কাগজপত্র আছে কি না, তা দেখা হচ্ছিল।

পরে ইউএনও অর্ণব দত্ত সভাকক্ষে এসে অভিভাবকদের সঙ্গে কথা বলেন।বৈঠকে এক অভিভাবক জানান, তাঁর মেয়ে অষ্টম শ্রেণিতে পড়ার সময় একটি ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর