advertisement
advertisement

বাংলাদেশে রিকশা কেন এখনো চলে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৫:৫১ অপরাহ্ণ
বাংলাদেশে রিকশা কেন এখনো চলে

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ৭ সেপ্টেম্বর সংসদে জানিয়েছেন, সারা দেশে ব্যাটারিচালিত অটোরিকশার সংখ্যা ৫০ থেকে ৮০ লাখের মতো।

advertisement

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ৭ সেপ্টেম্বর সংসদে জানিয়েছেন, সারা দেশে ব্যাটারিচালিত অটোরিকশার সংখ্যা ৫০ থেকে ৮০ লাখের মতো।

তিনি আরও জানিয়েছেন, রিকশার এই বিশাল বহরকে চার্জ দিতে গিয়ে যে পরিমাণ বিদ্যুৎ লাগছে তাতে নাকি বছরে প্রায় চার হাজার কোটি টাকার সরকারের রাজস্ব ক্ষতি হচ্ছে।যদি পরিবারপিছু গড়ে ন্যূনতম চারজন করে সদস্যও ধরে নিই, তাহলে সংসদে দেওয়া সর্বশেষ তথ্যমতে, বাংলাদেশে দুই থেকে তিন কোটি মানুষের প্রতিদিনকার খাওয়াদাওয়া, কেনাকাটা, সুখ-স্বাচ্ছন্দ্য নির্ভর করে আছে এই ব্যাটারিচালিত অটোরিকশাকেন্দ্রিক আয়-উপার্জনের ওপর।

ফলে সরকারের পক্ষ থেকে বিকল্প কোনো কর্মসংস্থানের ন্যূনতম প্রস্তুতি না সেরে, নির্দিষ্ট কর্মপরিকল্পনা হাজির না করে, অটোরিকশাচালকদের সঙ্গে কোনো আলাপ–আলোচনায় না বসে সংসদে যখন রিকশা চার্জের জন্য ব্যবহৃত বিদ্যুৎকে রাজস্ব ক্ষতির কারণ হিসেবে তুলে ধরা হয়, তখন বাংলাদেশের এই তিন কোটি নাগরিকের দায়িত্ব নেওয়ার ব্যাপারে সরকারের এই উন্নাসিকতায় আমাদের উদ্বিগ্ন হওয়া ছাড়া অন্য কোনো উপায় থাকে না।অটোরিকশা নিয়ে সিদ্ধান্ত, সড়কে শৃঙ্খলা ফিরবে তো?

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর