ফেসবুক
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও আপত্তিকর মন্তব্যের অভিযোগে এক শিক্ষকসহ দুজনকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁদের একজন চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার একটি উচ্চবিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক, আরেকজন অফিস সহকারী।আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম ইশমাম তাঁদের দায়িত্ব থেকে অব্যাহতি দেন।
অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটিও গঠন করা হয়েছে।এই দুজন হলেন বিদ্যালয়ের বাংলা বিষয়ের সহকারী শিক্ষক জুয়েল তালুকদার ও অফিস সহকারী মো. সুমন। ইউএনও কে এম ইশমাম ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।বিদ্যালয় ও ইউএনওর কার্যালয় সূত্রে জানা গেছে, গত এপ্রিল থেকে জুন পর্যন্ত এবং সম্প্রতি জুয়েল তালুকদারের ফেসবুক আইডি থেকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নামে কটূক্তি ও আপত্তিকর পোস্ট দেওয়া হয়।
এসব পোস্ট শেয়ার করে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ ওঠে অফিস সহকারী সুমনের বিরুদ্ধে।গতকাল বুধবার ও আজ সকালে একাধিক ব্যক্তি, স্থানীয় বিএনপির কয়েকজন নেতা-কর্মী ও সংবাদকর্মী এসব পোস্টের তথ্য-প্রমাণসহ ইউএনওর কাছে অভিযোগ করেন।গতকাল বুধবার ও আজ সকালে একাধিক ব্যক্তি, স্থানীয় বিএনপির কয়েকজন নেতা-কর্মী ও সংবাদকর্মী এসব পোস্টের তথ্য-প্রমাণসহ ইউএনওর কাছে অভিযোগ করেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।