advertisement
advertisement

সাভারে বাসে অগ্নিসংযোগ: বাসমালিক, সাংবাদিকসহ ৪০ জনের নামে মামলা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৫:০৫ অপরাহ্ণ
সাভারে বাসে অগ্নিসংযোগ: বাসমালিক, সাংবাদিকসহ ৪০ জনের নামে মামলা

ঢাকার সাভারে রেডিও কলোনি ইউটার্নে বাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটে

advertisement

ঢাকার সাভারে সড়কের পাশে থামা একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের হওয়া মামলায় বাসের মালিক, সাংবাদিকসহ ৪০ জনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে। গত সোমবার রাতে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্বাস উদ্দিন বাদী হয়ে মামলাটি করেন।মামলার এজাহারে বলা হয়েছে আসামিরা সবাই স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগের নেতা-কর্মী ও সমর্থক হিসেবে উল্লেখ করা হয়েছে।

আসামিদের মধ্যে আছেন হাবিবুর রহমান ওরফে হৃদয় (২৫)। এজাহারে তাঁকে সাভার পরিবহনের মালিক, ছাত্রলীগ সমর্থক এবং আওয়ামী লীগের নেতা ঢাকা-১৯ (সাভার) আসনের সাবেক সংসদ সদস্য মুরাদ জংয়ের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে উল্লেখ করা হয়েছে।এ ছাড়া সাংবাদিক মো. কামরুজ্জামানকে আসামি করা হয়েছে। তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ও টাইমস অব বাংলাদেশের সিনিয়র রিপোর্টার। কামরুজ্জামান জানান, তিনি ঢাকায় থাকেন।

সাভার উপজেলা আওয়ামী লীগের কমিটিতে পদ (প্রচার ও প্রকাশনা সম্পাদক) ছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর