advertisement
advertisement

বাসে ৫ থেকে ১০ টাকা বাড়তি ভাড়া আদায় হচ্ছে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৭:১১ অপরাহ্ণ
বাসে ৫ থেকে ১০ টাকা  বাড়তি ভাড়া আদায় হচ্ছে

বাসে উঠছেন যাত্রীরা

advertisement

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর বাসের ভাড়া বাড়িয়েছে সরকার। তবে রাজধানীর বিভিন্ন পথে যাত্রীদের কাছ থেকে সরকার–নির্ধারিত ভাড়ার বেশি আদায় করা হচ্ছে। এ নিয়ে যাত্রীদের সঙ্গে বাসকর্মীদের বাগ্‌বিতণ্ডাও হচ্ছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর ঢাকা মহানগরে প্রতি কিলোমিটারে বাসের ভাড়া ১৭ পয়সা বাড়িয়ে ২ টাকা ৭০ পয়সা করা হয়েছে। অর্থাৎ, কাগজে–কলমে ভাড়া বেড়েছে ৬ দশমিক ৭২ শতাংশ। যদিও বাস্তবে বাড়তি নেওয়া হচ্ছে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত।

সেই হিসাবে ঢাকা মহানগরে প্রকৃত অর্থে ভাড়া বৃদ্ধির হার ২৫ থেকে ৩৩ দশমিক ৩৩ শতাংশ পর্যন্ত।গত রোববার দেশে ডিজেল, পেট্রল ও অকটেনের মূল্য ২০ টাকা বাড়ানোর প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এরপর মঙ্গলবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এক প্রজ্ঞাপনে বাসের ভাড়া বাড়ানোর কথা জানানো হয়।

যদিও আগের দিন থেকেই বিভিন্ন পথে বাড়তি ভাড়া আদায় শুরু হয়।ভাড়া বৃদ্ধির পরদিন গতকাল বুধবার রাজধানীতে সরেজমিনে বিভিন্ন পথে বাসের যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করতে দেখা গেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর