advertisement
advertisement

টাঙ্গাইলে মন্ত্রীর স্বজনের মৃত্যু: সন্দেহভাজন সেই মোটরসাইকেলচালককে গ্রেপ্তার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ২:০০ অপরাহ্ণ
টাঙ্গাইলে মন্ত্রীর স্বজনের মৃত্যু: সন্দেহভাজন সেই মোটরসাইকেলচালককে গ্রেপ্তার

টাঙ্গাইলের সখীপুরে স্বাস্থ্য সহকারী আওয়াল শফিকের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন এই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ

advertisement

টাঙ্গাইলের সখীপুরে সড়কের ওপর রক্তাক্ত অবস্থায় স্বাস্থ্য সহকারী আউয়াল শফিকের (৪০) মরদেহ উদ্ধারের ঘটনায় জড়িত সন্দেহে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

লাশ উদ্ধারের প্রায় তিন সপ্তাহ পর গতকাল বুধবার রাতে শাকিল খান (১৯) নামের ওই তরুণকে গ্রেপ্তার করা হয়।মামলার তদন্ত কর্মকর্তা সখীপুর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আজহারুল ইসলাম জানান, আউয়াল শফিকের মৃত্যু সড়ক দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড, তা স্পষ্ট করতে শাকিলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আজ বৃহস্পতিবার সকালে তাঁকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।মন্ত্রীর স্বজনের মৃত্যু: সন্দেহভাজনের তথ্য দিলে পুরস্কার দেবে পুলিশশাকিল বাসাইল উপজেলার বর্ণীকিশোরী গ্রামের কৃষক আতোয়ার খানের ছেলে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর