advertisement
advertisement

তেলের দাম আবার ১০০ ডলারের ওপরে, কোন দিকে যাচ্ছে বাজার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ণ
তেলের দাম আবার ১০০ ডলারের ওপরে, কোন দিকে যাচ্ছে বাজার

জ্বালানি তেল

advertisement

বৃহস্পতিবার সকালে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কিছুটা কমেছে। তবে ব্রেন্ট ক্রুডের দাম এখনো ১০০ ডলারের ওপরই রয়েছে। সর্বশেষ হিসাবে ব্রেন্টের দাম ১ দশমিক ১৮ শতাংশ কমে প্রতি ব্যারেল ১০২ দশমিক ১৮ ডলারে নেমেছে।ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের সর্বশেষ পরিস্থিতি ও বিশ্ববাজারে তেল সরবরাহে যে ঝুঁকি বাড়ছে, তা নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগের শেষ নেই। সে কারণে তেলের দাম আবারও ১০০ ডলারের ওপরে উঠেছে।

খবর এনডিটিভিরএর আগের দিন টানা পাঁচ কার্যদিবসে তেলের দাম কমেছে। কিন্তু বুধবার সেই দরপতনের ধারা থেকে ঘুরে দাঁড়ায় তেলের বাজার। সেদিন ব্রেন্টের দাম ৩ দশমিক ৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৩ দশমিক ৮ ডলারে স্থির হয়। যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ১ দশমিক ৮ শতাংশ বেড়ে ৯২ দশমিক ১৬ ডলারে ওঠে।

তবে আজ সকালে দাম কিছুটা কমেছে।ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে বলেন, যুক্তরাষ্ট্রের কাছে তাঁর দেশ আত্মসমর্পণ করবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর