advertisement
advertisement

‘বাবা–মায়ের কারণেই এত দূর আসা’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ২:১৪ অপরাহ্ণ
‘বাবা–মায়ের কারণেই এত দূর আসা’

পদক জয়ের পর ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গে জিন্নাত

advertisement

১৯৮৬ সালে সিউল এশিয়ান গেমসে বক্সার মোশাররফ হোসেনের ব্রোঞ্জের পর দীর্ঘ ৪০ বছর এশিয়াডে বাংলাদেশের কোনো ব্যক্তিগত পদক ছিল না। অবশেষে এবার জাপানে সেই খরা কাটালেন নেত্রকোনার ২৩ বছর বয়সী উশু–কন্যা জিন্নাত আক্তার। প্রয়াত কাঠমিস্ত্রি বাবার মেয়ে জিন্নাত কাজ করেন বাংলাদেশ সেনাবাহিনীতে। ফুটবল ছেড়ে উশুতে এসে নিজের প্রথম আন্তর্জাতিক সফরেই জয় করেছেন ব্রোঞ্জপদক।

জাপান থেকে মুঠোফোনে প্রথম আলোকে সামাজিক বাধা ও কটূক্তি পেরিয়ে স্বপ্ন ছোঁয়ার সেই অবিশ্বাস্য গল্পই শুনিয়েছেন তিনি—এশিয়ান গেমস সেমিফাইনালে উঠেই আপনার ব্রোঞ্জপদক নিশ্চিত হয়ে যায়। ঢাকা থেকে আসার আগে কি ভেবেছিলেন যে এমন ঐতিহাসিক কিছু অর্জন করতে পারবেন?জিন্নাত আক্তার: না, একদমই ভাবিনি। এটি আমার জীবনের প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতা এবং প্রথমবার এশিয়ান গেমসে অংশগ্রহণ।

প্রথমবার দেশের বাইরে এসে এমন একটা ফলাফল করা আমার কল্পনার বাইরে ছিল।প্রথম ম্যাচটিতে আপনি বাই পেলেন, আর দ্বিতীয় ম্যাচে ইন্দোনেশিয়ার প্রতিযোগী অতিরিক্ত ওজনের কারণে প্রতিপক্ষ ডিসকোয়ালিফায়েড হলেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর