ইংল্যান্ডের অনুশীলনে হ্যারি কেইন
হ্যারি কেইনের মনের কোণে একটি ভাবনার উদয় হয়েছে। সেটা শুনলে অবাক হতেই হয়।কেইন ফুটবলার। কিন্তু খেলতে চান অন্য এক ফুটবলও। সেটা আমেরিকান ফুটবল। প্রথাগত ফুটবল এবং রাগবি মিলিয়ে ভিন্ন ধরনের এক খেলা। যুক্তরাষ্ট্রে এই খেলার লিগ এনএফএল (ন্যাশনাল ফুটবল লিগ) ভীষণ জনপ্রিয়।
ভবিষ্যতে সেই লিগেরই কোনো দলে ‘কিকার’ হতে চান বায়ার্ন মিউনিখের এই ইংলিশ স্ট্রাইকার।নেশনস লিগে মাঠে নামার আগে গতকাল ইংল্যান্ডের অনুশীলন ক্যাম্পে সাংবাদিকদের নিজের এ ইচ্ছার কথা জানান কেইন। মজার বিষয়, ফুটবলের পর কেইনের সবচেয়ে পছন্দের খেলা কিন্তু আমেরিকান ফুটবল নয়, গলফ।কিন্তু ফুটবল ছাড়ার পর কিংবা ক্যারিয়ারের সায়াহ্নে গলফ খেলার চেয়ে এনএফএলে খেলাই বেশি বাস্তবসম্মত মনে হয় ৩৩ বছর বয়সী এই তারকার কাছে।
এ নিয়েই কেইন বলেছেন, ক্যারিয়ারে শেষের দিকে এনএফএলে ‘কিকার’ হিসেবে নতুন অধ্যায় শুরুর কথা ভাবছেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।