advertisement
advertisement

নিষেধাজ্ঞা তুলুন, সিএনএনসহ তিন গণমাধ্যমকে হোয়াইট হাউসে ঢুকতে দিন—ট্রাম্পকে আদালতের আদেশ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১:৪৪ অপরাহ্ণ
নিষেধাজ্ঞা তুলুন, সিএনএনসহ তিন গণমাধ্যমকে হোয়াইট হাউসে ঢুকতে দিন—ট্রাম্পকে আদালতের আদেশ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। হোয়াইট হাউস, ওয়াশিংটন

advertisement

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউসে সিএনএন, এমএস নাও ও পলিটিকোর সাংবাদিকদের প্রবেশাধিকার ফিরিয়ে দেওয়ার আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার একজন মার্কিন ফেডারেল বিচারক এ আদেশ দেন।আদালত বলেছেন, তিনটি সংবাদমাধ্যমের সাংবাদিকদের হোয়াইট হাউসে ঢুকতে না দিতে প্রেসিডেন্ট ট্রাম্পের নিষেধাজ্ঞা আরোপের ঘটনা ‘সম্ভবত অসাংবিধানিক’।সংবাদমাধ্যমের সঙ্গে ট্রাম্পের বিরোধ বেশ পুরোনো।

সেই বিরোধ নতুন মাত্রা পায়, যখন তিনি সিএনএনসহ তিনটি সংবাদমাধ্যমের সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেন।সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা, জাতিসংঘ অধিবেশনে ট্রাম্পের ভিডিও করবে না ৫ টেলিভিশনএখন ডিস্ট্রিক্ট বিচারক টিম কেলির এ আদেশকে সংবাদমাধ্যমের সঙ্গে চলমান বিরোধে ট্রাম্পের ওপর বড় ধাক্কা বলে বিবেচনা করা হচ্ছে।১৮ সেপ্টেম্বর রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প সিএনএনসহ তিনটি সংবাদমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন।

এর পরিপ্রেক্ষিতে ওই তিন সংবাদমাধ্যমের সাংবাদিকদের সংবাদ সংগ্রহের কাজে হোয়াইট হাউসে ঢুকতে দেওয়া হয়নি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর