advertisement
advertisement

খরচা ১০৮ কোটি টাকা, ৯ বছর ধরে পার্কটি বন্ধ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ২:০৯ অপরাহ্ণ
খরচা ১০৮ কোটি টাকা, ৯ বছর ধরে পার্কটি বন্ধ

রাজধানীর ওসমানী উদ্যানে নতুন করে নির্মাণ ও সংস্কারকাজ করা হয়েছে। গাছ কেটে নির্মাণ করা হয়েছে কংক্রিটের বিভিন্ন স্থাপনা। গতকাল বিকেলে

advertisement

৫ শতাংশ জায়গা স্থাপনা নির্মাণ নিয়ম থাকলেও তা মানা হয়নি। অক্টোবরে চালুর উদ্যোগ।ভরদুপুর। আশ্বিনের ভ্যাপসা গরম ও রাজধানীর যানজট পার হয়ে পৌঁছালাম নগর ভবনের সামনে। একটু স্বস্তি পেতে গেলাম পাশের ওসমানী উদ্যানে। পার্কটির ফটকে নির্মাণকাজ চলছে। কিছুটা সংশয় নিয়ে পার্কের ভেতরে ঢুকলাম।চারদিকে কংক্রিটের রাস্তা। এসব রাস্তার কিছু অংশ দীর্ঘদিন ব্যবহার হয়নি, সেটা বোঝা যাচ্ছে। কারণ, শেওলা জমেছে। বড় বড় ঘাস যেন জঙ্গলে পরিণত হয়েছে।

এই ঘাসের মধ্যেই রোপণ করা হয়েছে চারাগাছ। ভেতরে দুটি জলাশয় (লেক) রয়েছে। তবে ১ নম্বর জলাশয়ে পানি নেই। ২ নম্বর জলাশয়ে পানি রয়েছে। তবে কচুরিপানা ও ময়লা-আবর্জনার জন্য পানি দেখা যায় না। ভাসছে প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেটসহ নানা কিছু।কংক্রিটের নগরী ঢাকায় একসময় ওসমানী উদ্যান ছিল সবুজ গাছগাছালিতে ভরা। নগরের মানুষেরা স্বস্তি পেতে পার্কে নিয়মিত যেত, সেখানে বিশ্রাম নিত।

আওয়ামী লীগ আমলে ২০১৭ সালে শুরু হওয়া উন্নয়নকাজের কারণে ৯ বছর ধরে পার্কটি বন্ধ।দিনটি ছিল ১৭ সেপ্টেম্বর।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর