লিটন দাস
বেলা দেড়টার সংবাদ সম্মেলন পিছিয়ে গেল মিনিট বিশেক। কারণ, যিনি কথা বলবেন, সেই টি–টুয়েন্টি অধিনায়ক লিটন দাস তখনো প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে। শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচ শেষ করে প্রায় সঙ্গেই সঙ্গেই লিটন হাজির হলেন সাংবাদিকদের সামনে। এবারের উপলক্ষটা একটু আলাদা।ক্রিকেটে দ্বিপক্ষীয় সিরিজ নিয়মিতই খেলেন ক্রিকেটাররা, বিশ্বকাপ কিংবা এশিয়া কাপেও যান তাঁরা। কিন্তু এবার লিটনরা যাচ্ছেন এশিয়ান গেমস খেলতে।
এ ধরনের গেমসে ক্রিকেট ইভেন্টে দ্বিতীয় সারির দল পাঠালেও এবার বাংলাদেশের জাতীয় দলে যাচ্ছে। লিটনের জন্যও গেমসে অংশ নেওয়ার অভিজ্ঞতা হচ্ছে এই প্রথম।সেই রোমাঞ্চটা টের পাওয়া গেল টি–টুয়েন্টি অধিনায়ক লিটনের কণ্ঠে, ‘জাতীয় দলের হয়ে খেলাটাই বড় জিনিস, সঙ্গে এ রকম জায়গায় খেলা এটাও একটা বড় জিনিস। সব সময় (অন্য টুর্নামেন্টে) জিতলে আপনি ট্রফি জিতবেন, কিন্তু এখানে সোনা জেতার বিষয় থাকে।
এটা একটা বড় স্বপ্ন, আমার মনে হয় সব ক্রিকেটার রোমাঞ্চিত।’রোমাঞ্চের সঙ্গে লিটনদের ওপর প্রত্যাশার চাপও আছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।