advertisement
advertisement

ছোটবেলায় প্রথম আলোর ছবি দেখত, এবার তাদের অনুষ্ঠানে এসে উচ্ছ্বসিত গ্লোরিয়া


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৪:২৩ অপরাহ্ণ
ছোটবেলায় প্রথম আলোর ছবি দেখত, এবার তাদের অনুষ্ঠানে এসে উচ্ছ্বসিত গ্লোরিয়া

শেরপুরে সকাল থেকেই শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ। বুধবার সকালে তোলা

advertisement

আগের রাতে বৃষ্টি হয়েছে। আজ বুধবার সকালেও আকাশ ছিল মেঘলা। এর মধ্যেই মা ও ছোট ভাইকে সঙ্গে নিয়ে নালিতাবাড়ী থেকে ২৭ কিলোমিটার পথ পাড়ি দিয়ে শেরপুর জেলা শিল্পকলা একাডেমিতে আসে গ্লোরিয়া। প্রথম আলোর আয়োজনে এবারের জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিচ্ছে সে।ছোটবেলায় বাবাকে প্রথম আলো পড়তে দেখে পত্রিকার পাতা উল্টে শুধু ছবিগুলো দেখত গ্লোরিয়া। ধীরে ধীরে প্রথম আলো ও কিশোর আলোর নিয়মিত পাঠক হয়ে ওঠে সে।

তাই প্রথম আলোর আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে এসে বেশ উচ্ছ্বসিত গ্লোরিয়া।আজ বুধবার সকালে জেলা শিল্পকলা একাডেমিতে কথা হয় গ্লোরিয়ার সঙ্গে। অনুষ্ঠানে নিবন্ধন শেষে চরকি ঘুরিয়ে পুরস্কার হিসেবে কিশোর আলোর বই পেয়ে সে মহাখুশি।গ্লোরিয়ার মতো আজ সকাল থেকেই শেরপুরের বিভিন্ন এলাকা থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা অনুষ্ঠানস্থলে আসতে শুরু করে। সকাল সাড়ে আটটা থেকেই শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে জেলা শিল্পকলা একাডেমি।

সকাল সাড়ে ৯টা পর্যন্ত চার শতাধিক শিক্ষার্থী অনুষ্ঠানে অংশ নেয়।প্রথম আলোর আয়োজনে এবং শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় সারা দেশে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের নিয়ে ৬৪ জেলায় ‘জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা ২০২৬’ আয়োজন করা হচ্ছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর