advertisement
advertisement

ভারতের নির্বাচন কমিশনে অভাবনীয় দ্বন্দ্ব, শক্ত হলো বিরোধীদের হাত


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ণ
ভারতের নির্বাচন কমিশনে অভাবনীয় দ্বন্দ্ব, শক্ত হলো বিরোধীদের হাত

ভারতের নয়াদিল্লিতে নির্বাচন কমিশন কার্যালয়ের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন লোকজন, ১১ মার্চ ২০১৯

advertisement

ভারতের নির্বাচন কমিশনে (ইসি) সবকিছুই যে নিয়মমাফিক হচ্ছে না, কমিশনের আচরণ যে বিতর্কিত, তিন সদস্যের কমিশনে দুই কমিশনার যে বিভিন্ন সময় বিভিন্ন সিদ্ধান্তের বিরোধিতা করেছেন, আপত্তি জানিয়েছেন; অথচ সেই ওজর আপত্তি অগ্রাহ্য হয়েছে, একটি অনুসন্ধানী প্রতিবেদনে তা প্রকাশ পেয়েছে।

তাতে বোঝা যাচ্ছে যে কমিশনে সবকিছু ঠিকমতো চলছে না।প্রতিবেদনটির সঙ্গে এটিও প্রতিপন্ন হলো, এত দিন ধরে বিরোধী রাজনৈতিক নেতারা ইসির বিরুদ্ধে যেসব গুরুতর অভিযোগ জানিয়ে এসেছেন, তা নিছকই মনগড়া ছিল না। সাম্প্রতিক অতীতে কমিশনের অন্দরমহলে এমন ধারাবাহিক মতবিরোধের ঘটনা নজিরবিহীন।সর্বভারতীয় ইংরেজি দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আজ বুধবার নির্বাচন কমিশনের গুরুতর মতবিরোধ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদনে দেখানো হয়েছে, ভোটার তালিকায় নাম তোলা, নাম বাদ দেওয়া, নতুন ভোটারদের জন্য ফরম বদল, ভোটার তথ্যের নিয়ন্ত্রণ কিংবা পশ্চিমবঙ্গে ভোটারদের নাম পুনর্বহাল নিয়ে আবেদনসহ একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে কমিশনের অভ্যন্তরে গুরুতর মতবিরোধ দেখা দিয়েছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর