advertisement
advertisement

অপ্রতিম হত্যা: গ্রেপ্তার তুহিন এলাকায় উচ্ছৃঙ্খল–বেপরোয়া হিসেবে পরিচিত


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১:৪৫ পূর্বাহ্ণ
অপ্রতিম হত্যা: গ্রেপ্তার তুহিন এলাকায় উচ্ছৃঙ্খল–বেপরোয়া হিসেবে পরিচিত

কুমিল্লায় ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম হত্যা মামলার প্রধান আসামি সাইফুল ইসলাম তুহিন (১৯)। রোববার জেলা ডিবি পুলিশ কার্যালয়ে

advertisement

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রাম। লালমাই পাহাড়ঘেরা নিরিবিলি এই গ্রামের বাসিন্দাদের আলোচনার কেন্দ্রে এখন ১৯ বছর বয়সী এক তরুণ—সাইফুল ইসলাম ওরফে তুহিন। দ্রুতগতিতে মোটরসাইকেল চালানো, রাত-বিরাতে বাইরে থাকা ও বেপরোয়া চলাফেরার কারণে স্থানীয় লোকজনের কাছে তুহিনের পরিচিতি ছিল ‘উচ্ছৃঙ্খল’ তরুণ হিসেবে।

ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে হত্যার ঘটনায় এই তুহিনকে মূলহোতা হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।সানন্দা গ্রামের মৈশান বাড়ির নুরে আলমের চার ছেলের মধ্যে তুহিন সবার বড়। তাঁর বাবা মুরগির খামারের ব্যবসার সঙ্গে যুক্ত। বিভিন্ন স্থানে মুরগি সরবরাহ করেন তিনি।

তুহিন কুমিল্লা সিটি কলেজে একাদশ শ্রেণিতে পড়ার সময় ২০২৫ সালে পড়াশোনা ছেড়ে দেন।স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, পড়াশোনা ছেড়ে দেওয়ার আগ থেকেই তাঁর চলাফেরা নিয়ে পরিবার ও এলাকার মানুষের মধ্যে আলোচনা ছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর