রাশিদ শরীফ শোয়েব
দীর্ঘদিন ধরে সংগীতের পাশাপাশি টেলিভিশন ও অনলাইনের বিজ্ঞাপনচিত্র, ওয়েব সিরিজ ও সিনেমার বিভিন্ন অডিও-ভিজ্যুয়াল প্রকল্পে কাজ করছেন ব্যান্ড ‘মেঘদল’ ব্যান্ডের গিটারিস্ট ও শব্দপ্রকৌশলী রাশিদ শরীফ শোয়েব। বিভিন্ন কাজে স্বীকৃতি পেলেও পারিশ্রমিক আদায়ে বছরের পর বছর সমস্যায় পড়তে হয়েছে বলে অভিযোগ করেছেন এই সংগীতশিল্পী। তাঁর দাবি, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে তাঁর কাজের পারিশ্রমিক হিসেবে ৫০ লাখ টাকার কম পাওনা নেই।
অথচ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন শোয়েবকে চিকিৎসার খরচ চালাতে মায়ের জমানো টাকা ও সঞ্চয়পত্র ভাঙতে হচ্ছে।রাশিদ শরীফ শোয়েববিভিন্ন বাদ্যযন্ত্রে দক্ষতার পাশাপাশি চলচ্চিত্রের সংগীতেও কাজ করেছেন রাশিদ শরীফ শোয়েব। ‘হাওয়া’, ‘স্বপ্নজাল’ ও ‘রইদ’-এর মতো আলোচিত সিনেমায় সংগীত করেছেন তিনি। তাঁর কণ্ঠেও প্রকাশ পেয়েছে একাধিক গান।
দীর্ঘ সময় ধরে বিজ্ঞাপনচিত্রসহ বিভিন্ন অডিও-ভিজ্যুয়াল প্রকল্পে কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর।শোয়েব জানান, বর্তমানে ডেঙ্গু, উচ্চমাত্রার ডায়াবেটিসসহ নানা শারীরিক জটিলতায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।