advertisement
advertisement

রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৫


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১:০৭ অপরাহ্ণ
রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৫

গ্রেপ্তার

advertisement

রাজধানীর বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে ৪৬৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় মাদক ও বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৫টি মামলা করা হয়েছে।আজ বুধবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।ডিএমপির দেওয়া তথ্য অনুযায়ী, বিভাগগুলোর মধ্যে সবচেয়ে বেশি ৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে মিরপুর বিভাগ থেকে।

এ ছাড়া মতিঝিলে ৮৩, তেজগাঁওয়ে ৮০, ওয়ারীতে ৬৪, রমনা ও লালবাগ বিভাগে ৩৮ জন করে, উত্তরা বিভাগে ৩৪, গুলশানে ৩৩ এবং গোয়েন্দা (ডিবি) পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে।অভিযানে একটি দেশীয় ওয়ান শুটারগান, একটি শটগানের কার্তুজ, দুটি ছুরি, ৫০ কেজি গাঁজা, ২৯৯টি ইয়াবা ও ২৩ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর