ডিগ্রি শিক্ষাগত পরিচয় দিলেও মানসম্মত শিক্ষা আমাদের সক্ষমতা তৈরি করে
বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর প্রথম কয়েক মাস অনেকটা স্বপ্নের মতো। নতুন ক্যাম্পাস, নতুন বন্ধু, নতুন শিক্ষক, নতুন পরিবেশ—সবকিছুতেই থাকে উচ্ছ্বাস। মনে হয়, এত দিন যে জ্ঞানকে শুধু বইয়ের পাতায় দেখেছি, এবার সেটিকে বাস্তব জীবনের সঙ্গে মিলিয়ে দেখার সুযোগ পাব।কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেই স্বপ্নের জায়গা নেয় বাস্তবতা। ক্লাস, পরীক্ষা, কুইজ, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন, রিপোর্ট, গবেষণা—একটির পর একটি একাডেমিক কাজ।
এর সঙ্গে যোগ হয় ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তা। কেউ বিসিএসের প্রস্তুতি নিচ্ছেন, কেউ ব্যাংক বা করপোরেট চাকরির কথা ভাবছেন, কেউ গবেষণা বা উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন।
অর্থাৎ, বিশ্ববিদ্যালয়জীবনে শেখার সুযোগ যেমন অনেক, তেমনি চাপও কম নয়।কিন্তু এত কিছুর মধ্যে একটি প্রশ্ন বারবার সামনে আসে—আমরা কি সত্যিই মানসম্মত শিক্ষা অর্জন করছি, নাকি শুধু একাডেমিক চাপ সামলে একটি ডিগ্রির দিকে এগিয়ে যাচ্ছি?বিশ্ববিদ্যালয় কি শুধু পরীক্ষার প্রস্তুতির জায়গা?একজন বিশ্ববিদ্যালয়শিক্ষার্থীর সাফল্যকে প্রায়ই সিজিপিএ, পরীক্ষার ফলাফল কিংবা সার্টিফিকেট দিয়ে বিচার করি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।