বগুড়ার শেরপুরে মহিপুর কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়। আজ মঙ্গলবার সকালে
বগুড়ার শেরপুরে মহিপুর কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ডেকে নিয়ে ৯ শিক্ষার্থীকে গুদামে আটকে রাখার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এক ছাত্রের বাবা। তিনি অভিযোগ করেছেন, থানা–পুলিশকে জানানোর পর অভিযুক্ত এক কিশোর তাঁদের হুমকি দিয়েছে।এদিকে পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পাওয়ার পর প্রাথমিকভাবে পুলিশ ঘটনার সত্যতা পেয়েছে।
তবে এ ঘটনায় করা লিখিত অভিযোগ আজ বুধবার বিকেল সাড়ে চারটা পর্যন্ত নিয়মিত মামলা হিসেবে রেকর্ড হয়নি।এ সম্পর্কে শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান প্রথম আলোকে বলেন, অভিযোগটি গতকাল মঙ্গলবার তিনি পেয়েছেন। ৯ শিশুকে প্রলোভন দেখিয়ে পাশের শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকায় একটি মুরগির গুদামে আটকে রাখার অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
বিষয়টি থানার ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।হুমকি দেওয়ার অভিযোগের বিষয়ে এসআই কামরুল হাসান বলেন, এমন ঘটনা পুলিশকে জানানো হয়নি।গত সোমবার মহিপুর কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ডেকে নিয়ে ৯ শিক্ষার্থীকে আটকে রাখার ঘটনা ঘটে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।