advertisement
advertisement

গাজীপুরে ট্রাকের সঙ্গে রিকশার সংঘর্ষে তিনজন নিহত


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ২:২৯ অপরাহ্ণ
গাজীপুরে ট্রাকের সঙ্গে রিকশার সংঘর্ষে তিনজন নিহত

গাজীপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে ব্যাটারিচালিত রিকশা দুমড়েমুচড়ে গেছে

advertisement

গাজীপুর নগরের ধীরাশ্রম এলাকায় ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত রিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

আজ বুধবার বেলা তিনটার দিকে ধীরাশ্রম জিকে আদর্শ উচ্চবিদ্যালয়ের সামনে জয়দেবপুর-টঙ্গী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন নগরের হায়দরাবাদ এলাকার মৃত আবুল কাসেম আলীর ছেলে মহিউদ্দিন ওরফে মহর আলী (৪২), একই এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে জামাল হোসেন (৪৪) এবং অজ্ঞাতপরিচয় এক পুরুষ (৬০)।আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন আব্দুল মোতালেব, আল আমিন ও রুবেল।

আহত আরেকজনের নাম–পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।স্থানীয় সূত্রে জানা যায়, টঙ্গী থেকে জয়দেবপুরের দিকে যাচ্ছিল ব্যাটারিচালিত অটোরিকশাটি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর