প্রতীকী ছবি
পৃথিবীর বার্ষিক গতি এবং অক্ষের কৌণিক ঢালের কারণেই মূলত আমাদের গ্রহে ঋতু পরিবর্তন হয়ে থাকে। তবে বছরে দুইবার সূর্য বিষুবরেখার ঠিক ওপর দিয়ে যায়। একবার মার্চ মাসে (মহাবিষুব), আরেকবার সেপ্টেম্বর মাসে (জলবিষুব)। লাতিন শব্দ ইকুইনক্স অর্থ হলো সমান রাত। সারা বছর পৃথিবী সূর্যের দিকে কিছুটা হেলে থাকলেও বিষুবের দিন একদম সোজাসুজি অবস্থান করে।
ফলে এ সময় সূর্যের আলো উত্তর ও দক্ষিণ গোলার্ধে সমানভাবে পড়ায় পৃথিবীর সব জায়গায় দিন এবং রাত প্রায় সমান হয়।আজ ২৩ সেপ্টেম্বর সূর্য পৃথিবীর বিষুবরেখার ঠিক ওপরে লম্বালম্বিভাবে অবস্থান করছে। এর ফলে পৃথিবীর উভয় গোলার্ধ সমান সূর্যের আলো পেয়েছে।
আজ দিন ও রাতের দৈর্ঘ্য একেবারে ১২ ঘণ্টা করে না হলেও আলো ও অন্ধকারের সমতা সবচেয়ে বেশি থাকে।সাধারণভাবে পৃথিবী তার কক্ষপথে সামান্য হেলে থেকে সূর্যকে প্রদক্ষিণ করায় বছরের বেশির ভাগ সময় দুই গোলার্ধ সমান তাপ পায় না।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।