advertisement
advertisement

যখন যে সরকারে থাকে, আইসাই বলে আইনশৃঙ্খলা আগের চেয়ে ভালো : জামায়াতের আমির


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯:৩২ অপরাহ্ণ
যখন যে সরকারে থাকে, আইসাই বলে আইনশৃঙ্খলা আগের চেয়ে ভালো : জামায়াতের আমির

সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন জামায়াতের আমির শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার বিকেলে

advertisement

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের বক্তব্যের সঙ্গে বাস্তবতার মিল নেই বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমান। তিনি বলেন, সরকার প্রায়ই দাবি করছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো। কিন্তু সাধারণ মানুষের অভিজ্ঞতায় এর প্রতিফলন দেখা যাচ্ছে না। আজ বৃহস্পতিবার বিকেলে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।দুই দিনের সফরে আজ সকালে সিলেটে আসেন শফিকুর রহমান।

কয়েকটি দলীয় ও সামাজিক কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি মতবিনিময় সভা করবেন তিনি। মতবিনিময় সভায় শফিকুর রহমান বলেন, ‘সরকারি দল, যখন যে সরকারে থাকে, আইসাই বলে যে আইনশৃঙ্খলা আগের চেয়ে ভালো। আমি সংসদে কথাটা বলেছি, ওই আগটাকে বুঝলাম না, আর ভালোটাও দেখলাম না। আপনি ভালো বলবেন।

পথে–ঘাটে, রাস্তায় বিভিন্ন জায়গায় ঘরে–দুয়ারে যা ঘটতেছে, ভালো বলবেন?’সম্প্রতি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ছেলের হত্যাকাণ্ডের বিষয়ে জামায়াতের আমির বলেন, ‘একটা ছেলে কিছুদিন আগে মারা গেলে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর