advertisement
advertisement

এল কোক স্টুডিও বাংলার নতুন গান ‘মথুরা’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ণ
এল কোক স্টুডিও বাংলার নতুন গান ‘মথুরা’

সিজন ৪-এর পঞ্চম গান ‘মথুরা’ নিয়ে এসেছে কোক স্টুডিও বাংলা

advertisement

ভালোবাসা আছে, কিন্তু একসঙ্গে পথচলা নেই। কাছাকাছি থেকেও আলাদা পথে বয়ে চলে দুজনের জীবন। এমনই এক অপূর্ণ ভালোবাসার গল্প বলছে কোক স্টুডিও বাংলা সিজন ৪-এর পঞ্চম গান ‘মথুরা’। সেমিক্ল্যাসিক্যাল ঘরানার গানটিতে উঠে এসেছে বিরহ ও না-বলা কথার অনুভূতি।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় কোক স্টুডিও বাংলার সব ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম ও অফিশিয়াল চ্যানেলে প্রকাশ পেয়েছে ‘মথুরা’।এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোক স্টুডিও বাংলা জানিয়েছে, ‘মথুরা’ মূলত সেই অনুভূতির গান, যার গল্প শেষ হলেও রেশ থেকে যায়। জীবনের পথ আলাদা হয়ে গেলেও মনের ভেতর কোনো কোনো ভালোবাসা বেঁচে থাকে।

গানটি সেই অনুভূতিকেই সুরে তুলে ধরেছে।‘বড়াই করে’ গাওয়ার কথা ছিল না অংকনের সানজিদা মাহমুদ নন্দিতাকোক স্টুডিও বাংলার নতুন গান ‘মুল্লুক’রাধা-কৃষ্ণ, লায়লা-মজনু বা রোমিও-জুলিয়েটের গল্পে ভালোবাসা পূর্ণতা পায়নি, তবু মানুষের মনে থেকে গেছে, ‘মথুরা’য় সেই চেনা আকুলতাই নতুন করে ধরা দিয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর