advertisement
advertisement

ডায়েরির ২৭ নম্বর পাতা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ণ
ডায়েরির ২৭ নম্বর পাতা

আঁকা: এস এম রাকিব

advertisement

সেদিন ভোরবেলায় বারান্দায় বসে গরম চায়ের কাপে ফুঁ দিতে দিতে বারান্দার পাশে রাখা আমার ছোট্ট বইয়ের আলমারিটার দিকে তাকিয়ে ছিলাম। হঠাৎ ও এসে বলল, —আচ্ছা, তোমার কি সেদিনের কথা মনে আছে? আমরা পার্কে একসঙ্গে বসে বাদাম খেতে খেতে ওই যে ওই বেগুনি রঙের মলাটের বইটা তুমি আমাকে পড়ে শুনিয়েছিলে। কী দারুণ ছিল, বলো! তুমি আসলেই বড্ড বোকা ছিলে, তা না হলে বাড়িতেই কিন্তু পড়ে শোনাতে পারতে।

কী দরকার ছিল পার্কে জোর করে টেনে নিয়ে গিয়ে বই পড়ে শোনানোর? তবে যাই হোক, বইটা কিন্তু দারুণ ছিল! আচ্ছা, তোমার কি মনে আছে, ওই যে পার্কের পাশের একটা কাঠগোলাপগাছ থেকে তুমি একটা কাঠগোলাপ পেড়ে আমার খোঁপায় গুঁজে দিয়েছিলে? জানো, আজও সেই কাঠগোলাপটা আমার ডায়েরির ২৭ নম্বর পাতায় যত্ন করে রাখা আছে।

জানো, সেদিন তোমার সঙ্গে যে নীল শাড়িটা পরে পার্কে গিয়েছিলাম, সেই শাড়ির আঁচলের একটা অংশ কেটে আমি আমার ডায়েরির ২৭ নম্বর পাতায় রেখে দিয়েছিলাম।আমি জানি, প্রতিদিন ডায়েরিতে লেখার অভ্যাস তোমার।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর