কাজল পাঁড়ে। আজ বৃহস্পতিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার মাধাই গ্রামে
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার মাধাই গ্রামে বৃহস্পতিবার বিকেলে যেন উৎসবের আমেজ। রাজশাহী থেকে গ্রামে ফিরেছেন কাজল পাঁড়ে। তাঁকে ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছেন গ্রামের শিক্ষার্থীরা। সঙ্গে ছিলেন কাজলের মা পঞ্চমী জেড়ি ও বড় বোন কল্পনা পাঁড়ে।সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠী ‘তুরি’ জনগোষ্ঠীর ছেলে কাজল (২৯)। ‘পাঁড়ে’ তুরি জনগোষ্ঠীর একটি পদবি।
১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ (সহকারী জজ) হিসেবে সুপারিশ পেয়েছেন তিনি। বুধবার সন্ধ্যায় এক বন্ধুর ফোনে ফল প্রকাশের খবর পান কাজল। পরে ওয়েবসাইটে ফল দেখে কাজল নিশ্চিত হন, ২০০ জনের মধ্যে তাঁর অবস্থান ১৪০তম। তাঁর স্বপ্নপূরণের খবর ছড়িয়ে পড়লে গ্রামে শুরু হয় আনন্দ।নরেশ পাঁড়ে, কাজল পাঁড়ের বাবাহামাদের কী যে আনন্দ হোইছে, কহিতে পারবো না। হামাদের বেটা যানি অনেক বড় হয়, গরিবের উপকারে লাগে।
বেটার জন্যি বুক গর্বে ফুলে উঠিছে।ভূমিহীন কৃষক পরিবারের একমাত্র ছেলে কাজল।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।