নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
রান্নাঘরে কাজ করার সময় হঠাৎ সাপের কামড়ে আহত হয় মেয়ে। সময় নষ্ট না করে তাঁকে নিয়ে হাসপাতালে ছুটলেন বাবা। তবে সঙ্গে নিলেন সেই সাপকেও—চিকিৎসকেরা যেন বুঝতে পারেন, কী ধরনের সাপ কামড় দিয়েছে। শেরপুরের নকলায় এমন ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। গতকাল বুধবার রাত সাড়ে নয়টার দিকে শেরপুরের নকলা পৌর শহরের দড়িপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে। সাপের কামড়ে আহত তরুণীর নাম রিয়া মণি (২০)।
তিনি ওই গ্রামের আকাব্বর আলীর মেয়ে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার রাতে রান্নাঘরে কাজ করার সময় রিয়া মণিকে সাপে কামড় দেয়। তাঁর চিৎকার শুনে পরিবারের লোকজন ছুটে আসেন। এ সময় রান্নাঘরের এক কোণে সাপটিকে দেখতে পান তাঁর বাবা আকাব্বর আলী। পরে মাছ ধরার কোচ দিয়ে সাপটি ধরে একটি বস্তায় ভরেন তিনি।
মেয়েকে নিয়ে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় সাপটিকেও সঙ্গে নেন।নকলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা গতকাল বৃহস্পতিবার বিকেলে প্রথম আলোকে জানান, হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম রয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।