যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন
মধ্যপ্রাচ্যে পাঠানো যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী রণতরিতে দীর্ঘ সময় দায়িত্ব পালনের সময় আটজন সেনাসদস্য আত্মহত্যার চেষ্টা করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এ তথ্য স্বীকার করেছে। বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে ডেমোক্রেটিক সিনেটর কারস্টেন গিলিব্র্যান্ডের প্রশ্নের জবাবে দেশটির ভারপ্রাপ্ত নৌমন্ত্রী (সেক্রেটারি) হাং কাও একটি চিঠি দিয়েছেন।
এএফপির হাতে আসা ওই চিঠিতে আত্মহত্যার চেষ্টার এই তথ্য উঠে এসেছে। ইউএসএস আব্রাহাম লিংকন গত বছরের নভেম্বরে সমুদ্রে যাত্রা শুরু করে। কোথাও না ভিড়ে টানা ২৮৬ দিন রণতরিটি সমুদ্রে থাকে। এরই মধ্যে জাহাজটিতে জীবনযাপনের পরিবেশের অবনতি এবং নাবিকদের মানসিক স্বাস্থ্যের অবস্থা নিয়ে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। এসব খবর ব্যাপক আলোচনার জন্ম দেয়।
একই সঙ্গে ইরানের বিরুদ্ধে ট্রাম্পের যুদ্ধ নিয়েও সমালোচনা হয়।নৌবাহিনীর শীর্ষ বেসামরিক কর্মকর্তা নৌসচিব হাং কাওয়ের চিঠিতে বলা হয়েছে, রণতরির বহরটি মোতায়েনের পর থেকে পুরো স্ট্রাইক গ্রুপে মোট আটজন আত্মহত্যার চেষ্টা করেছেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।