advertisement
advertisement

বেহেশতের লোভ দেখাব না, উন্নয়ন করেই ভোট চাইতে আসব: মীর শাহে আলম


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮:৫০ অপরাহ্ণ
বেহেশতের লোভ দেখাব না, উন্নয়ন করেই ভোট চাইতে আসব:  মীর শাহে আলম

চট্টগ্রামের বাঁশখালীতে বন্যা দুর্গতদের চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম

advertisement

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ‘লংমার্চ করে বিদ্যুৎ ও গ্যাস সমস্যার সমাধান করতে পারলে বিএনপিই সবচেয়ে বড় লংমার্চ করত। কিন্তু বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা বর্তমান সরকারের সৃষ্টি নয়। আগের সরকারের সময়কার বিভিন্ন জটিলতা উত্তরাধিকার সূত্রে বর্তমান সরকার পেয়েছে। বিএনপি সরকার ক্ষমতায় এসেছে মাত্র সাত মাস হয়েছে।

এই সময়ে সরকার যতটুকু পেরেছে, করার চেষ্টা করেছে’আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বন্যায় ক্ষতিগ্রস্ত ৫১০ পরিবারকে জেলা পরিষদের উদ্যোগে ঘর নির্মাণ ও পুনর্বাসনের কর্মসূচি নেওয়া হয়েছে।

এ জন্য পরিবারপ্রতি ৩০ হাজার টাকা করে মোট ১ কোটি ৫৩ লাখ টাকা দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে।অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘যেখানে ব্যর্থ হয়েছি, আমরা দুঃখ প্রকাশ করেছি, ক্ষমা চেয়েছি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর