advertisement
advertisement

রাজধানীর বাড্ডা ও গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯:১৯ অপরাহ্ণ
রাজধানীর বাড্ডা ও গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল

গুলশানে পুলিশ প্লাজা এলাকা

advertisement

রাজধানীর বাড্ডা ও গুলশানে আজ বৃহস্পতিবার দুপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা দুটি পৃথক ঝটিকা মিছিল করেছেন। মিছিলের কয়েক মিনিটের মধ্যেই তাঁরা সটকে পড়েন।পুলিশ জানায়, আজ বেলা একটার দিকে প্রগতি সরণির যমুনা ফিউচার পার্কের উল্টো দিকের রাস্তায় আওয়ামী লীগের মিছিল বের করে। মিছিলে সংগঠনের অন্তত ২৫ নেতা–কর্মী অংশ নেন।

কয়েক মিনিটের মধ্যেই তাঁরা সটকে পড়েন।জানতে চাইলে পুলিশের বাড্ডা অঞ্চলের সহকারী কমিশনার আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।বেলা দুইটার পর গুলশানে পুলিশ প্লাজা কনকর্ডের সামনে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ঝটিকা মিছিল বের হয়। এতে পাঁচ-ছয়জন ব্যক্তি অংশ নেন। পুলিশের গুলশান বিভাগের এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, মিছিলকারীরা দ্রুত পালিয়ে যান।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর