advertisement
advertisement

যেনতেনভাবে চলা ২৪৬ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি বন্ধ, তালিকায় আরও ১১২


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৭:০০ পূর্বাহ্ণ
যেনতেনভাবে চলা ২৪৬ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি বন্ধ, তালিকায় আরও ১১২

কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা

advertisement

যেনতেনভাবে চলা দেশের ২৪৬টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তি বন্ধ করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। এর মধ্যে ১৩৭টি ডিপ্লোমা পর্যায়ের এবং ১০৯টি এইচএসসি (বিএমটি—বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি) পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান। এ ছাড়া আরও ১১২টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তি বন্ধ করাসহ এসব প্রতিষ্ঠানের পাঠদানের অনুমোদন বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছে।কারিগরি শিক্ষা বোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে।

এসব প্রতিষ্ঠানে টানা তিন বছর ধরে কোনো শিক্ষার্থী ভর্তি করা হয়নি। সবগুলোই বেসরকারি প্রতিষ্ঠান।কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. রুহুল আমিন প্রথম আলোকে বলেন, নির্ধারিত প্রক্রিয়া শেষ করে ডিপ্লোমা পর্যায়ের ১৩৭টি এবং এইচএসসি (বিএমটি) পর্যায়ের ১০৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি বন্ধ করা হয়েছে।

এ ধরনের আরও শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে পর্যায়ক্রমে সিদ্ধান্ত নেওয়া হবে।এর আগে একই ধরনের অভিযোগে ভোকেশনাল শিক্ষা কার্যক্রম পরিচালনা করা ৬২১টি শিক্ষাপ্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর