ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল
এবার লঞ্চভাড়া বাড়িয়েছে সরকার। জ্বালানি তেলের দাম বাড়ায় প্রতি কিলোমিটারে লঞ্চের ভাড়া ২৩ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। আর ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে প্রতি কিলোমিটারের ভাড়া ২০ পয়সা করে বাড়ানো হয়েছে।
একই সঙ্গে নৌপথে যাতায়াতে সর্বনিম্ন ভাড়া ৩২ থেকে বাড়িয়ে ৩৫ টাকা করা হচ্ছে।আজ বুধবার নৌপরিবহন মন্ত্রণালয়ে নৌযান মালিক সমিতি ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।গত রোববার রাতে জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়িয়েছে সরকার। এরপর গতকাল মঙ্গলবার বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানো হয়। বাসের পর এবার বাড়ল লঞ্চভাড়াও।
পাঁচ মাস আগে গত এপ্রিলে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছিল ১৫ টাকা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।