advertisement
advertisement

নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৬:০৫ অপরাহ্ণ
নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের

বাংলাদেশ ব্যাংক

advertisement

নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি কমিটি। সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় আছে। তবে তা চলতি অর্থবছরের লক্ষ্য সাড়ে ৭ শতাংশের বেশি থাকায় এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।বৈঠকে দেশীয় ও বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনার পর কমিটি উল্লেখ করে যে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামে অস্থিরতা তৈরি হয়েছে।

একই সঙ্গে সেপ্টেম্বরের শেষের দিকে দেশীয় বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও নতুন পে স্কেল বাস্তবায়নের ফলে মূল্যস্ফীতির ঝুঁকি তৈরি হতে পারে।এমতাবস্থায় মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি ও ভোক্তা মূল্য সূচক (সিপিআই) মূল্যস্ফীতির ওপর অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ধাক্কার প্রভাব পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর