advertisement
advertisement

স্লুইসগেটের নিচে পানিতে ভাসছিল প্লাস্টিকের ড্রাম, ভেতরে ছিল অর্ধগলিত মরদেহ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৪:২৮ পূর্বাহ্ণ
স্লুইসগেটের নিচে পানিতে ভাসছিল প্লাস্টিকের ড্রাম, ভেতরে ছিল অর্ধগলিত মরদেহ

ময়মনসিংহ সদর উপজেলার বেগুনবাড়ি এলাকায় স্লুইসগেটের নিচে পানিতে ভাসতে থাকা এই প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে

advertisement

ময়মনসিংহ সদর উপজেলার বেগুনবাড়ি এলাকায় স্লুইসগেটের (জলকপাট) নিচে পানিতে ভাসতে থাকা একটি প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে স্থানীয় লোকজন ড্রামটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রাম ও এর ভেতরে থাকা মরদেহটি উদ্ধার করে।পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তি পুরুষ। তাঁর বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর।

মরদেহটি পচে যাওয়ায় পরিচয় শনাক্ত করা যায়নি। তাঁর পরনে কালো প্যান্ট ছিল।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেগুনবাড়িতে সুতিয়া নদী থেকে উৎপন্ন একটি খালের স্লুইসগেটের নিচে পানিতে প্লাস্টিকের একটি ড্রাম ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে ড্রামটি তুলে এর ভেতর থেকে মরদেহ উদ্ধার করে।

মরদেহটি পাটের বস্তায় ভরে ড্রামের ভেতরে রাখা ছিল।ঘটনার সত্যতা নিশ্চিত করে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, মরদেহটি অন্য কোথাও থেকে এনে বেগুনবাড়ি স্লুইসগেটের নিচে ফেলে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর