চট্টগ্রাম নগরের শাহ আমানত সেতু গোলচত্বর এলাকা। এখান থেকে আন্তজেলা ও লোকাল বাস ছাড়ে। আজ দুপুরে তোলা
চট্টগ্রামের বাঁশখালীর জলদি এলাকার বাসিন্দা আবু সালেহ চাকরি করেন একটি বেসরকারি উন্নয়ন সংস্থায়। তাঁর কর্মস্থল চট্টগ্রাম নগরের আন্দরকিল্লায়। বাড়ি থেকে নিয়মিত মোটরসাইকেলে যাতায়াত করেন। জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় এখন আর মোটরসাইকেল ব্যবহার করছেন না। বাসে করেই যাওয়া-আসা করছেন। তবে বাসভাড়াও বেড়ে গেছে।আজ বুধবার দুপুরে চট্টগ্রাম নগরের শাহ আমানত সেতু গোলচত্বর এলাকায় আবু সালেহের সঙ্গে কথা হয়।
তিনি বাস কাউন্টারের সামনে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। হাতে ছিল সদ্য কেনা টিকিট। জানান, গতকাল রাতে পেশাগত কাজে নগরেই থাকতে হয়েছে। আজ তাই একটু আগেভাগেই বাড়িতে চলে যাচ্ছেন। আগে বাসে ১২০ টাকা নেওয়া হলেও আজ টিকিটের জন্য নেওয়া হয়েছে ১৩০ টাকা।রোববার রাতে দেশে সব ধরনের জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করে সরকার। প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ থেকে বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়েছে। আর পেট্রলের নতুন দাম প্রতি লিটার ১৬০ ও অকটেন ১৬৫ টাকা।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে দূরপাল্লা, রাজধানীসহ শহরের বাসে কিলোমিটারপ্রতি ভাড়া ১৭ পয়সা বৃদ্ধি করা হয়।জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে কী প্রভাব পড়েছে, জানতে চাইলে হতাশা প্রকাশ করে আবু সালেহ জানান, আগে গ্রাম থেকে শহরে নিজের মোটরসাইকেলেই যাতায়াত করতেন তিনি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।