নৌকাডুবির পর উদ্ধার বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকেরা
কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগরের উপকূলে মিয়ানমার থেকে আসা অবৈধ অভিবাসীবোঝাই একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় একজন রোহিঙ্গা মা ও ছেলের লাশ উদ্ধার করেছে বাংলাদেশের কোস্টগার্ড। গতকাল মঙ্গলবার ভোরে বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল-কচ্ছপিয়া নৌঘাট এলাকার সমুদ্র উপকূলে এ নৌকাডুবির ঘটনা ঘটে।নিহত নারীর নাম ছুরা খাতুন (২৮)। তাঁর বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। কোস্টগার্ড জানিয়েছে তিনি রোহিঙ্গা নাগরিক।
নৌকাডুবিতে তাঁর ৯ বছর বয়সী ছেলেরও মৃত্যু হয়েছে।এ ঘটনায় ১৬ জনকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড ও স্থানীয় বাসিন্দারা। তবে একজন নারী নিখোঁজ। আজ বুধবার বিকেল পর্যন্ত তাঁকে উদ্ধার করা যায়নি।পুলিশ ও কোস্টগার্ড সূত্রে জানা যায়, মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে নাফ নদী ও বঙ্গোপসাগর পেরিয়ে নৌকাটি টেকনাফের বাহারছড়া উপকূলে পৌঁছায়। এ সময় বড় ঢেউয়ের ধাক্কায় নৌকাটি উল্টে ডুবে যায়।
স্থানীয় লোকজন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ১৬ জনকে জীবিত উদ্ধার করে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।