৮ ফেব্রুয়ারি সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ হয়। দীর্ঘ সাত মাসের বেশি সময় পরে ১৪ হাজার ৩৮৪ প্রার্থী সহকারী শিক্ষক পদে নিয়োগপত্র পেতে যাচ্ছেন
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে নির্বাচিতদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটছে। নির্বাচিত প্রার্থীদের অনুকূলে নিয়োগপত্র জারি করার প্রশাসনিক প্রস্তুতি শেষ করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) থেকে দেশের বিভিন্ন জেলায় এই নিয়োগপত্র দেওয়া শুরু হবে।প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানিয়েছে, সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়গুলো থেকে এই নিয়োগপত্র বিতরণ করা হবে।
সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা নিজ নিজ জেলা কার্যালয় থেকে সরাসরি নিয়োগপত্র গ্রহণ করবেন। নিয়োগপত্র পাওয়ার পর আগামী ১ অক্টোবর প্রার্থীদের নিজ জেলা শিক্ষা কার্যালয়ে যোগদান করতে হবে। পূর্ব ঘোষণা অনুযায়ী ৪ অক্টোবর তাঁদের পদায়ন শুরুর কথা রয়েছে।ঢাকার বাইরে চাকরি কোথায় বেশি, চট্টগ্রাম–কুমিল্লা না নারায়ণগঞ্জ–গাজীপুরেলালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মমিনুল ইসলাম অধিদপ্তর থেকে চিঠি পাওয়ার তথ্য স্বীকার করেছেন।
তবে নিয়োগ প্রদানের নির্দেশনাবলিতে কী আছে, এই বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।