বাংলাদেশ ব্যাংক
নন-রেসিডেন্ট টাকা (ভোস্ট্রো) হিসাব ব্যবহার করে লেনদেন নিষ্পত্তি টাকায় করার নতুন কাঠামো চালু করেছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের মাধ্যমে বাণিজ্য অংশীদার দেশগুলোর সংশ্লিষ্ট ব্যাংকের নামে পরিচালিত হিসাবেই এটি করা যাবে।আজ বুধবার নন-রেসিডেন্ট টাকা (ভোস্ট্রো) হিসাব পরিচালনার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।বিদ্যমান ব্যবস্থায় এডি ব্যাংকগুলো অবাধে বিনিময়যোগ্য বৈদেশিক মুদ্রায় প্রাপ্ত রেমিট্যান্সের বিপরীতে সংশ্লিষ্ট বিদেশি ব্যাংকের নামে টাকা ভোস্ট্রো হিসাব খুলতে পারত।
নতুন ব্যবস্থায় বাণিজ্য অংশীদার দেশগুলোর ব্যাংকের নামে প্রাথমিকভাবে বৈদেশিক মুদ্রায় অর্থ জমা না নিয়েও বাংলাদেশে আমদানির বিপরীতে প্রাপ্য অর্থের ভিত্তিতে টাকা ভোস্ট্রো হিসাব খোলা ও পরিচালনার সুযোগ দেওয়া হয়েছে।এসব হিসাবে জমা করা টাকা মূলত বাংলাদেশের রপ্তানি মূল্য পরিশোধ এবং অন্যান্য অনুমোদিত কাজে ব্যবহার করা যাবে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।