advertisement
advertisement

লাল ঘোড়া আর কচুপাতার দিনগুলো


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৩:২০ অপরাহ্ণ
লাল ঘোড়া আর কচুপাতার দিনগুলো

অলংকরণ: মাসুক হেলাল

advertisement

স্মৃতি মানুষের জীবনের এক অমূল্য সম্পদ। বিশেষ করে শৈশবের সেই ধুলোমাখা দিনগুলো যখন ফিরে দেখি, তখন মনে হয় জীবনটা কতই না সহজ-সরল, আনন্দময় ও প্রকৃতিনির্ভর ছিল। আজকের যান্ত্রিক নাগরিক জীবনের কোলাহলে সেই দিনগুলো যেন এক একটি স্নিগ্ধ সজীবতার আখ্যান।আমার শিক্ষাজীবনের হাতেখড়ি হয়েছিল আমাদের এলাকার আলোকবর্তিকা রূপাখাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী রূপাখাড়া গ্রামে ১৮৫০ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যাপীঠটি শুধু একটি প্রতিষ্ঠান নয়, বরং এ অঞ্চলের দেড় শ বছরের বেশি সময়ের জ্ঞানালোকের উৎস।সময়টি ছিল ১৯৭৮ সালের এক গ্রীষ্মের সকাল। আজ স্মৃতির ডায়েরির পাতা উল্টে মনে পড়ছে আমার স্কুল জীবনের সেই প্রথম দিনটির কথা। বয়সে ছোট থাকলেও সেই দিনের অনুভূতির তীব্রতা ছিল প্রখর।

সকালে কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে পান্তাভাত খেয়ে মেজ মামার হাত ধরে আমি প্রথম স্কুলের আঙিনায় পা রাখি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর