advertisement
advertisement

ডাইনোসর যেভাবে পৃথিবী জয় করেছিল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ণ
ডাইনোসর যেভাবে পৃথিবী জয় করেছিল

advertisement

বিশাল ফার্নগাছের আড়ালে ঘাপটি মেরে বসে আছে একটি ছোট্ট প্রাণী। ভয়ে বুকের ভেতর ধড়ফড় করছে প্রাণীটার। কান খাড়া করে শোনার চেষ্টা করছে ভারী পায়ের আওয়াজটা কোন দিক থেকে আসছে। একটু দূরেই লতাগুল্মের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছে এক ভয়ংকর দানব। লম্বায় ২০ ফুটের কাছাকাছি। পিঠের ওপর শক্ত বর্ম, চোয়ালে করাতের মতো ধারালো দাঁত। দানবটা একবার জোরে নিশ্বাস ফেলল, যেন বাতাসে শিকারের গন্ধ খুঁজছে।

ছোট্ট প্রাণীটি নিশ্বাস বন্ধ করে মাটির সঙ্গে নিজেকে একেবারে মিশিয়ে ফেলল। সে জানে, এই দানবের চোখে পড়লে আর রক্ষা নেই। এক কামড়েই তাকে চিবিয়ে খেয়ে ফেলবে। কিছুক্ষণ পর ভারী পায়ের আওয়াজটা মিলিয়ে গেল দূরে। হাঁপ ছেড়ে বাঁচল ছোট্ট প্রাণীটা!কী ভাবছ? ওই ভয়ংকর দানবটা নিশ্চয়ই টি-রেক্স বা ওই জাতীয় কোনো ডাইনোসর? আর ভয়ে লুকিয়ে থাকা প্রাণীটা হয়তো অন্য কোনো নিরীহ জীব? একেবারেই না! গল্পটা আসলে উল্টো।

ওই যে ২০ ফুট লম্বা বিশাল দানবটা, ওটা কোনো ডাইনোসর নয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর