advertisement
advertisement

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের বার্ষিক সাধারণ সভা 


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৯:২৯ পূর্বাহ্ণ
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের বার্ষিক সাধারণ সভা 

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ষষ্ঠ বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত সোমবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন। সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান গোলাম মোহাম্মদ আলমগীরসহ অন্যান্য পরিচালক ও উদ্যোক্তা শেয়ারধারীরা উপস্থিত ছিলেন

advertisement

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ষষ্ঠ বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার রাজধানীর একটি হোটেলে এই সভার আয়োজন করা হয়।সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন। এ সময় ব্যাংকের ভাইস চেয়ারম্যান গোলাম মোহাম্মদ আলমগীরসহ অন্যান্য পরিচালক ও উদ্যোক্তা শেয়ারধারীরা উপস্থিত ছিলেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক।বার্ষিক সাধারণ সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কে এম আওলাদ হোসেন এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ও সিবিও নাসিম সিকান্দারসহ উপব্যবস্থাপনা পরিচালকেরা ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বার্ষিক সাধারণ সভায় ব্যাংকের ২০২৫ সালের আর্থিক বিবরণী, নিরীক্ষিত স্থিতিপত্র, লাভ-লোকসানের হিসাব নিয়ে আলোচনা হয়।

সভায় ২০২৫ সালের শেয়ারহোল্ডারদের জন্য সাড়ে ৪ শতাংশ লভ্যাংশ অনুমোদন করা হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর