advertisement
advertisement

ক্রিসপার-ক্যাস৯: জিনের সূক্ষ্ম অস্ত্রোপচারে বদলে যাচ্ছে ধানের ভবিষ্যৎ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ২:০০ অপরাহ্ণ
ক্রিসপার-ক্যাস৯: জিনের সূক্ষ্ম অস্ত্রোপচারে বদলে যাচ্ছে ধানের ভবিষ্যৎ

ক্রিসপার-ক্যাস৯ কে অনেকেই বলেন জিনের সূক্ষ্ম অস্ত্রোপচারকারী জিনের কাঁচি

advertisement

একটি ধানের শীষ হাতে নিয়ে কেউ যদি বলে, ‘এর ভেতরে লুকিয়ে আছে কোটি কোটি অক্ষরের এক জীবন্ত লাইব্রেরি!’ তবে অবাক হওয়াই স্বাভাবিক। রূপকথার মতো শোনালেও সত্যিটা ঠিক এমনই। একটি ধানের বীজ দেখতে অতি ক্ষুদ্র হলেও এর প্রতিটি সূক্ষ্ম কোষে লুকিয়ে থাকা ডিএনএ মূলত এক বিশাল ও বিস্ময়কর তথ্যভান্ডার। এর পরতে পরতে সংকেতের তুলিতে আঁকা থাকে ধানের এক অদৃশ্য জীবনগাথা।

একটি গাছ কতটা লম্বা হবে, ঠিক কখন ফুটবে তার প্রথম ফুল, কতটা সোনাঝরা শস্য হাসবে কৃষকের আঙিনায়, কিংবা প্রচণ্ড খরা ও লবণাক্ততার মাঝেও সে কীভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে; এমনকি কোনো ক্ষতিকর রোগবালাই আক্রমণ করলে তার বিরুদ্ধে কতটা বীরত্বের সঙ্গে লড়াই করবে, তার পুরো নীলনকশাই আগে থেকে খোদাই করা থাকে এই ডিএনএর পাতায়।ধান কেবল বাঙালির প্রধান খাদ্য নয়; এটি আমাদের মাটি, মানুষ ও সংস্কৃতির সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকা এক গভীর আবেগ।

ধানের প্রতিটি শীষে মিশে থাকে কৃষকের রোদে পোড়া অক্লান্ত পরিশ্রম, বুকভরা স্বপ্ন আর একটি পুরো পরিবারের মুখে হাসি ফোটানোর গল্প।ধান কেবল বাঙালির প্রধান খাদ্য নয়; এটি আমাদের মাটি, মানুষ ও সংস্কৃতির সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকা এক গভীর আবেগনবান্ন উৎসব থেকে শুরু করে বাংলার নানা লোকজ ঐতিহ্যে ধান এক অনন্য স্থান ধারণ করে আছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর