advertisement
advertisement

চীনের কারখানায় রোবটের সহায়তায় তৈরি হচ্ছে নতুন রোবট


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬:২৬ পূর্বাহ্ণ
চীনের কারখানায় রোবটের সহায়তায় তৈরি হচ্ছে নতুন রোবট

কারখানার ভেতরে থাকা রোবট কর্মী

advertisement

চীনের লিউঝো শহরে হিউম্যানয়েড বা মানবাকৃতির রোবট তৈরির নতুন কারখানা চালু করেছে রোবট নির্মাতা প্রতিষ্ঠান ইউবিটেক রোবোটিকস। কারখানাটিতে রোবটের সহায়তায় বিভিন্ন কার্যক্রম পরিচালনার মাধ্যমে দ্রুত নতুন রোবট তৈরি করা হচ্ছে। ইউবিটেকের দাবি, কারখানাটিতে প্রতি ১০ মিনিটে একটি করে শিল্পকারখানায় ব্যবহার উপযোগী মানবাকৃতির রোবট তৈরি করা যায়।কারখানাটির আয়তন ১৪ হাজার বর্গমিটার এবং উচ্চতা ১৩ দশমিক ৮ মিটার।

বছরে ১০ হাজার রোবট তৈরির সক্ষমতা রয়েছে কারখানাটির। এখানে মূলত ইউবিটেকের ওয়াকার এস ও ক্রুজার সিরিজের শিল্পকারখানায় ব্যবহারের উপযোগী হিউম্যানয়েড রোবট তৈরি করা হচ্ছে। তৈরির পর প্রতিটি রোবটকে একটি করে আলাদা সিরিয়াল নম্বর দেওয়া হয়।

ফলে উৎপাদনের শুরু থেকে শেষ পর্যন্ত নির্দিষ্ট একটি রোবটের কার্যক্রম ও উৎপাদনসংক্রান্ত তথ্য সহজেই জানা যায়।ইউবিটেক রোবোটিকসের তথ্যমতে, কারখানাটিতে ক্রুজার ওয়াই১ ও ক্রুজার এস২ মডেলের রোবট দিয়ে উপকরণ নামানো, সাজিয়ে রাখা, উৎপাদনস্থলে পৌঁছে দেওয়া এবং এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নেওয়ার মতো কাজ করা হচ্ছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর