advertisement
advertisement

জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের বৈঠক আজ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬:৩৪ পূর্বাহ্ণ
জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের বৈঠক আজ

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

advertisement

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আজ মঙ্গলবার নিউইয়র্কে বৈঠক করবেন। এদিন বিকেলে কোনো একসময় এ বৈঠক হওয়ার কথা।জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে দুই নেতাই বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র গতকাল সোমবার এএফপিকে এ তথ্য জানিয়েছে।ইউক্রেন যুদ্ধ বন্ধে একটি শান্তিচুক্তির জন্য যুক্তরাষ্ট্র জোর প্রচেষ্টা চালিয়ে আসছিল।

অবশ্য সাম্প্রতিক মাসগুলোতে সে প্রচেষ্টা অনেকটাই স্থবির হয়ে পড়েছে। কারণ, যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধে বেশি মনোযোগ দিয়েছে। সাড়ে চার বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন করে সরাসরি শান্তি আলোচনা শুরুর জন্য যুক্তরাষ্ট্রের চাপের মধ্যে এ বৈঠক হতে যাচ্ছে।ইউক্রেন যুদ্ধ বন্ধে একটি শান্তিচুক্তির জন্য যুক্তরাষ্ট্র জোর প্রচেষ্টা চালিয়ে আসছিল। অবশ্য সাম্প্রতিক মাসগুলোতে সে প্রচেষ্টা অনেকটাই স্থবির হয়ে পড়েছে।

কারণ, যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধে বেশি মনোযোগ দিয়েছে।এদিকে রাশিয়া ও ইউক্রেন পরস্পরের বিরুদ্ধে দূরপাল্লার হামলা আরও জোরদার করেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর