সান ডিয়েগোর বিপক্ষে ফ্রি কিক থেকে গোল করছেন মেসি। আজ মেজর লিগ সকারে (এমএলএস)
জিজিনিও, আদেমির ও জইর। ব্রাজিলিয়ান ফুটবলের ‘ও ট্রায়ো দে ওউরো’ বা ‘গোল্ডেন ট্রায়ো’। ১৯৫০ বিশ্বকাপে ব্রাজিলকে ট্রফি জেতানোর স্বপ্নসারথি হয়েও পারেননি। উরুগুয়ের বিপক্ষে সেই হারের পর জইর রোসা পিন্টো বলেছিলেন, ‘হারটা আমি কবরে নিয়ে যাব।’চল্লিশ–পঞ্চাশের দশকে ব্রাজিলের অন্যতম সেরা এ ফুটবলার জইর মারা যান ২০০৫ সালের ২৮ জুলাই। শুধু সেই হার নয়, আরও অনেক কীর্তির জন্যও সাবেক ইনসাইড ফরোয়ার্ডের পরিচিতি ছিল।
যেমন ধরুন, তাঁর সময়ে (১৯৩৮–১৯৬৩) ফ্রি–কিক থেকে গোলে বিশ্বের অন্যতম সেরা ছিলেন। আজ সেই জইরকেই পেছনে ফেললেন লিওনেল মেসি।সেটা ফ্রি–কিকে সর্বোচ্চ গোলদাতার ইতিহাসে। মেসি এখন দ্বিতীয়, জইর তৃতীয়। প্রথম হওয়াও কিন্তু এখন আর্জেন্টাইন কিংবদন্তির নাগালে। সেই গল্পে যাওয়ার আগে ফ্রি–কিক থেকে মেসির গোলসংখ্যাটা জেনে নেওয়া যাক।৭৫টি, পেশাদার ক্যারিয়ারে ফ্রি–কিক থেকে মেসির গোলসংখ্যা।
গত ২৯ আগস্ট মেজর লিগ সকারে (এমএলএস) মন্ট্রিয়লের বিপক্ষে ফ্রি–কিক থেকে গোল করে জইরের পাশে বসেন মেসি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।