advertisement
advertisement

দক্ষিণ কোরিয়ায় যাওয়ার আগে নিজেদের রোবটের সক্ষমতা দেখাল বাংলাদেশ দল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ৮:১২ অপরাহ্ণ
দক্ষিণ কোরিয়ায় যাওয়ার আগে নিজেদের রোবটের সক্ষমতা দেখাল বাংলাদেশ দল

নিজেদের তৈরি রোবট প্রদর্শন করছেন বাংলাদেশ দলের সদস্যরা

advertisement

আগামী ৭ থেকে ১০ অক্টোবর দক্ষিণ কোরিয়ার ইনচিয়ন শহরে শুরু হতে যাচ্ছে রোবোটিকসের অলিম্পিক–খ্যাত ফার্স্ট গ্লোবাল চ্যালেঞ্জ (এফজিসি) প্রতিযোগিতা। রোবোটিকসের এই বিশ্ব আসরে বাংলাদেশসহ অংশ নেবে ১৯০টি দেশ। প্রতিযোগিতার জন্য এরই মধ্যে বাংলাদেশ দল গঠন করা হয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণের আগে গতকাল শনিবার ‘দ্য টেক একাডেমি’ কার্যালয়ে নিজেদের তৈরি রোবটগুলো প্রদর্শনের পাশাপাশি সেগুলোর সক্ষমতা তুলে ধরেছেন বাংলাদেশ দলের সদস্যরা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দ্য টেক একাডেমি।‘টিম বাংলাদেশ: রোড টু এফজিসি, ২০২৬ সাউথ কোরিয়া’ শীর্ষক এ রোবট প্রদর্শনীতে বাংলাদেশ দলের প্রধান মেন্টর মোহাম্মদ শামস জাবের বলেন, ‘ফার্স্ট গ্লোবাল চ্যালেঞ্জ সাধারণ কোনো রোবোটিকস প্রতিযোগিতা নয়, এটি বিশ্বের ১৯০টি দেশের রোবোটিকস শিক্ষার্থী এবং মেন্টরদের মিলনমেলা।

তাই এটি আমাদের তরুণ প্রজন্মের জন্য পারস্পরিক সহযোগিতা, নতুন করে শেখা এবং গোটা বিশ্বের প্রায় সব দেশের মানুষের সঙ্গে সাংস্কৃতিক বিনিময়ের দারুণ এক সুযোগ।’অনুষ্ঠানে জানানো হয়, এ বছর ফার্স্ট গ্লোবাল চ্যালেঞ্জের প্রতিপাদ্য হচ্ছে ‘ইগনাইটিং ইনোভেশন: ফোকাসিং অন ওয়াইল্ড ফায়ার প্রিভেনশন, মিটিগেশন অ্যান্ড রিকভারি’।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর