advertisement
advertisement

মা হওয়ার পর ক্যাটরিনার চেহারা নিয়ে কটাক্ষ, সালমানের কড়া জবাব


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪:৩০ অপরাহ্ণ
মা হওয়ার পর ক্যাটরিনার চেহারা নিয়ে কটাক্ষ, সালমানের কড়া জবাব

সালমান ও ক্যাটরিনা। কোলাজ

advertisement

সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের চেহারা, বয়স কিংবা ওজন নিয়ে কটাক্ষ এখন যেন নিয়মিত ঘটনা। বিশেষ করে সন্তান জন্মের পর অভিনেত্রীদের শরীর নিয়ে শুরু হয় নানা মন্তব্য। এবার এই প্রবণতার বিরুদ্ধে সরব হলেন সালমান খান। ‘বিগ বস ২০’-এর ‘উইকেন্ড কা ভার’ পর্বে অনলাইন ট্রলিং নিয়ে কথা বলতে গিয়ে তিনি প্রশ্ন তুলেছেন, সন্তান জন্মের পর কোনো নারীর ওজন বাড়লে তাঁকে কেন কটাক্ষ করা হবে?

বর্তমানে ‘বিগ বস ২০’-এর সঞ্চালকের দায়িত্বে থাকা সালমান সম্প্রতি এক প্রতিযোগীকে নিয়ে ইউটিউবার স্কাউটওপির করা মন্তব্যের প্রসঙ্গ টেনে অনলাইন ট্রলিংয়ের সংস্কৃতি নিয়ে কথা বলেন।

তাঁর ভাষ্য, কাউকে ছোট করে বা অপমান করে যদি কেউ অর্থ উপার্জন করেন, তাহলে তাতে সেই ব্যক্তির মানসিকতার পাশাপাশি তাঁর পারিবারিক শিক্ষারও প্রকাশ ঘটে।সালমান বলেন, মানুষের চেহারা, ওজন, পরিবার, ক্যারিয়ারে ব্যর্থতা কিংবা ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে কটাক্ষ করার আগে ভাবা উচিত।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর