advertisement
advertisement

সাবেক প্রধানসহ সিটিটিসির ৪ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ণ
সাবেক প্রধানসহ সিটিটিসির ৪ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

advertisement

বিগত আওয়ামী লীগ সরকারের সময় গুম, নির্যাতন ও হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাবেক প্রধান মো. আসাদুজ্জামানসহ চার কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল।বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ রোববার এ আদেশ দেন।

ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।এই মামলায় মোট আসামি ৫। আসাদুজ্জামান ছাড়া গ্রেপ্তারি পরোয়ানা জারি করা সিটিটিসির অপর তিন আসামি হলেন সাবেক পরিদর্শক মো. আসাদুজ্জামান, সাবেক পরিদর্শক মো. মেজবাহ উদ্দিন আহাম্মেদ ও সাবেক এসআই তৌহিদুল ইসলাম সুমন।

এ ছাড়া এই মামলায় আরেক আসামি সিটিটিসির সাবেক এডিসি ইশতিয়াক আহমেদ গ্রেপ্তার আছেন।আগামী ২২ অক্টোবর এই মামলার পরবর্তী শুনানি দিন ধার্য করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর